বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে একাধিক অভিযোগে অভিযুক্ত সুমন গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৩১ পিএম
  • ৪২১ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে একাধিক অভিযোগে অভিযুক্ত সুমন বসু (৩৬) কে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে পৌর পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, এএসআই রেজাউল করিমের নেতৃত্বে এবং এএসআই সাইদুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সুমন সদর উপজেলার উরফি ইউনিয়নের ছোট মানিকহার গ্রামের সঞ্জীব বসুর ছেলে।

তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট দেওয়া, মাদক সেবনসহ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: সাজেদুর রহমান জানান, সুমন প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA