বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ 

গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে।

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬.০৭ পিএম
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ শেখ  ফরিদ আহমেদ
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এক নারীর নির্মানাধীন বাড়ি গুঁড়িয়ে দেওয়া, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান নির্মাণসামগ্রী লুটপাট এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী রুনা বেগম বাদী হয়ে ১৯ জনকে নামীয় এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রুনা বেগমের স্বামী বোরহান মোল্লা(মালোয়েশিয়া প্রবাসী) বাড়ি খাগাইল গ্রামে। দীর্ঘদিন ধরে খাগাইল মৌজার আরএস ও এসএ ৩৬ নম্বর দাগের ৬ শতাংশ জমি নিয়ে বাদীর সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ও শত্রুতা চলে আসছে। অভিযোগ রয়েছে, ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা আগে থেকেই বাদীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলেন এবং তার নির্মানাধীন বাড়ির কাজে বাধা দিচ্ছিলেন। ওই জমির কাছেই বাদীর ভাই রবিউল খানের (৪৫) বাড়ি অবস্থিত।
গত ২৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে রবিউল খানের বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় তারা কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রুনা বেগম ও তার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর ভাইয়ের ঘরের ভেতরে থাকা ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করা হয়। পাশাপাশি ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা), ৮ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য ২ লাখ টাকা) এবং ১ ভরি ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের রুলি (মূল্য ৩ লাখ টাকা) নিয়ে যান অভিযুক্তরা।
লুটপাটের পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে রুনা বেগমকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই সুযোগে অভিযুক্তরা তার নির্মানাধীন বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেন, যাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। যাওয়ার সময় বাড়ির সামনে রাখা ১ টন রড (মূল্য ৯০ হাজার টাকা) এবং বাড়ির পশ্চিম পাশে টিনের ঘরে রাখা ১০০ বস্তা সিমেন্টও (মূল্য ৬৫ হাজার টাকা) লুট করে নিয়ে যাওয়া হয়।
বাদীর অভিযোগ, ঘটনাটি ঘটিয়ে চিৎকার ও মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। যাওয়ার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, নির্মানাধীন বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার পাশাপাশি সবকিছু লুট করে নেওয়া হয়েছে; আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিলে কিংবা কোনো ব্যবস্থা নিলে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করা হবে। এর আগে প্রতিপক্ষের গতিবিধি আন্দাজ করে নিরাপত্তাহীনতায় গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রুনা বেগম।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত পক্ষ এলাকায় ব্যাপক জনবল ও হিংস্র প্রকৃতির হিসেবে পরিচিত। তাদের ভয়ে ও প্রভাবের কারণে স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এবং ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রুনা বেগম জানান, ঘটনার পর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA