শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল, নাম পুনর্বহালসহ প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ  আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ, পরিবহন কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪.৩৩ পিএম
  • ৩২ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ

সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার পাঁচটি উপজেলাতেই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় কয়েকজন রাজনীতিকের বাড়ি, কার্যালয় ও একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সাত বছরের শিশু ও ৭০ বছরের বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এসব মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। অনেকের হাতে লগি-বৈঠা, ঝাড়ু ও বিভিন্ন দেশীয় সরঞ্জাম দেখা যায়।
মিছিল নিয়ে বিক্ষোভকারীরা পাটগাতী বাসস্ট্যান্ড, পাটগাতী মোড়, সিঙ্গিপাড়া মোড়, চৌরঙ্গী ও পাটগাতী বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন এবং কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় ‘জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না’—এমন স্লোগান দেন তাঁরা। পাশাপাশি মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া থানায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ হয় । টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ অব্যাহত থাকায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ে।
শুধু টুঙ্গিপাড়া নয়, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। মুকসুদপুরের দিগনগরে মহাসড়কে হাজার হাজার মানুষের উপস্থিতির খবর পাওয়া গেছে। সেখানে সংসদ সদস্য মহেশপুর সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ছাড়া কাশিয়ানীর ভাটিয়াপাড়া ও ঘোনাপাড়ায় গ্রামীণ ব্যাংক ও বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। বিভিন্ন থানায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহতের বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাশাপাশি গোপালগঞ্জের সাবেক জেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য বিএনপির সিনিয়র নেতা এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে  ও শহরের এফ এন এফ বাজার নামে সুপার সপ ও রেস্টুরেন্টে হামলা ভাংচুর হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম পুনরায় প্রতিস্থাপন এবং ছবি টানানোর ঘটনাও ঘটে।
বেদগ্রাম মোড়, লঞ্চঘাট, পাটগাতী মোড়, ঘোনাপাড়া মোড়, ভাটিয়াপাড়া মোড় ও দিগনগরসহ জেলার বিভিন্ন পয়েন্টে বড় সমাবেশের খবর পাওয়া গেছে। জরুরি সেবা ছাড়া জেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। স্লোগান ও মাইকে প্রচারিত ভাষণে মুখরিত গোপালগঞ্জ জেলা কার্যত অচল হয়ে পড়েছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিক্ষোভস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি চোখে পড়েনি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category

গোবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল, নাম পুনর্বহালসহ প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।

2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA