বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা

প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১.২৬ পিএম
  • ২৯ জন সংবাদটি পড়েছেন

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের আরও বেশি করে পশুপালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের এগিয়ে আসার সুযোগ রয়েছে। আপনারা উদ্যোক্তা হন, নিজেরা স্বাবলম্বী হন এবং অন্যদেরও স্বাবলম্বী হতে সহায়তা করুন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও খাদ্য নিয়ন্ত্রক ভক্তিপদ কর্মকার।
আলোচনা সভায় সফল খামারি মামুন খান তার খামার গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, মাত্র ৯ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে ১৪টি গরু রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা প্রাণিসম্পদ উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প তুলে ধরেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি চলবে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA