বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩.৪৩ পিএম
  • ৪২৮ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: রাজধানীর ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কোটালীপাড়া গণঅধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পলাশ শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাজমুল দাড়ীয়াসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA