বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে কাশিয়ানী বিএনপির মিছিল। গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ।। গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে নাশকতা চেষ্টা নস্যাৎ: ৮ গ্রেপ্তার, ককটেল ও মোটরসাইকেল জব্দ।  গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জ কোটালীপাড়া চলন্ত ভ্যানে বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে কাশিয়ানী বিএনপির মিছিল।

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭.০৯ পিএম
  • ৫ জন সংবাদটি পড়েছেন

কাশিয়ানী প্রতিনিধিঃ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, আপা আপা করিস না পিঠের চামড়া থাকবেনা, স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি।

বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার গোপালপুর মহাসড়ক পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং সন্ত্রাস ও নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সকালে উপজেলার কালনা টোলপ্লাজা এলাকা সড়ক, পোনা এলাকায় গাড়ি ভাঙচুর, ব্যাসপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ, ব্যাসপুরবাসে অগ্নিসংযোগ কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় লাঠি হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এর পরদিন বিএনপির এ বিক্ষোভ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA