সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ কোটালীপাড়া চলন্ত ভ্যানে বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।  গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষক সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় । 

গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১.০৯ পিএম
  • ১০ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারজিল শহরের ব্যাংকপাড়ার শাহ আলম শিকদারের ছেলে। তার মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।

সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ।
পৌর বিএনপি’র সভানেত্রী নিরালা বেগমের ছেলে সারজিল নিহত হওয়ার পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর সহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। ‌ সেখানে তারা শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের যাচ্ছিলেন সারজিল। গোবরা মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আরো বলেন, আইন প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA