রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।  গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষক সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ।  মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ গোপালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০.০৯ এএম
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কৌশিক আহম্মেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন… গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA