
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা বেপারীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আশরাফ খার (৫৫) নিজ দখলীয় বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আশরাফ খা ও তাঁর ছেলে মোঃ আতিক খাকে (২৫) গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আশরাফ খা ওই গ্রামের মৃত নুরু উদ্দিন খার ছেলে এবং আতিক খা তাঁর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।