সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ কোটালীপাড়া চলন্ত ভ্যানে বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।  গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষক সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় । 

টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫.৫৯ পিএম
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে সরকারি প্রকল্পের আওতাধীন বজ্রপাত নিরোধক মূল্যবান ম্যাগনেট ও আর্থিংয়ের তার চুরির ঘটনা ঘটেছে। শ্যামা পূজা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিদ্যালয় তিন দিন বন্ধ থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, টানা তিন দিনের ছুটি শেষে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টায় শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় ছাদের সংযোগ পাইপটি ভাঙা অবস্থায় স্কুলের পেছনে পড়ে থাকতে দেখা যায়।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদে গিয়ে দেখা যায়, সরকারের পক্ষ থেকে স্থাপন করা বজ্রপাত নিরোধক ম্যাগনেটটি নেই এবং এর আর্থিংয়ের সংযোগ তারটিও খুলে বা কেটে নিয়ে যাওয়া হয়েছে।

​বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরষিত চন্দ্র বল ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান। খবর পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বৃষ্ণি চৌধুরী (কোপিল) এবং সহকারী শিক্ষক আশিকুর রহমান সাহেদসহ অন্যান্য শিক্ষকরা দ্রুত বিদ্যালয়ের ছাদে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

​পরবর্তীতে শিক্ষকদের নির্দেশে বিদ্যালয়ের ছাত্ররা স্কুলের পেছন থেকে ভাঙা পাইপগুলো সংগ্রহ করে আনে। তবে পাইপ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে থাকা মূল্যবান তার ও মূল ম্যাগনেট যন্ত্রটি সম্পূর্ণ উধাও।

​এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান সাহেদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ চুরির ঘটনাটি অত্যন্ত উদ্বেগের। ঘটনার পর পরই প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​স্থানীয় সচেতন মহল ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এই চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA