
বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে নৈশকালীন নাশকতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রাতে (সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ৭টি মোটরসাইকেল এবং উদ্ধার করা হয় ১৫টি ককটেল।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধের উদ্দেশ্যে দুটি গাছ কেটে ফেলার চেষ্টা করে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কের প্রতিবন্ধকতা দূর করে, ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়নি। বর্তমানে ঢাকা-খুলনা হাইওয়েতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, রাতের বিভিন্ন সময়ে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ার বিচ্ছিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা মোট ৬টি ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, রাতের বিচ্ছিন্ন ঘটনাগুলো ছাড়া গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণরূপে স্বাভাবিক ও শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছ