মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ।। গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে নাশকতা চেষ্টা নস্যাৎ: ৮ গ্রেপ্তার, ককটেল ও মোটরসাইকেল জব্দ।  গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জ কোটালীপাড়া চলন্ত ভ্যানে বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় ৬৯ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। 

গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩.৫৩ পিএম
  • ১৮ জন সংবাদটি পড়েছেন
গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

‘একাউন্টটিং ফর গুড গভর্নেন্স’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব,  এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খসরুল আলমকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইন সেমিনারে যোগদান করেন। সেমিনারে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তুলতে হবে। যাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA