শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন বৈশাখী আনন্দে টেকেরহাটে ব্যবসায়ীদের শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার

বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি-সাবেক সভাপতি এম,সিরাজুল ইসলাম সিরাজ

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৫২ পিএম
  • ৪০৫ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি  ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী এম,সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি। গোপালগঞ্জে কোন উন্নয়ন হয়নি, ব্যক্তির উন্নয়ন হয়েছে। ছাত্র-জনতা, ভাই-বোনেরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি থেকে আমি নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়ন করবো।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এম, সিরাজুল ইসলাম সিরাজ আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। তাকে ও তার ছোট ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি। যে কারনে বিনা চিকিৎসার আরাফাত রহমান কোকো মারা গেছেন। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারনে তারেক রহমান সুদুর প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন।
এর আগে সিরাজুল ইসলাম সিরাজের নিজ বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA