বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫.১৪ পিএম
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সীমানা নির্ধারণ, প্রধান ফটক নির্মাণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে গোবিপ্রবি ছাত্রদল।

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে গড়ে ওঠেনি। ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছে।

তাদের প্রধান দাবিগুলো হলো—
১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ।
২. আগামী ১৫ দিনের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করা।
৩. দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ছেলে-মেয়েদের জন্য অন্তত ২টি নতুন আবাসিক হল নির্মাণ।
৪. সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA