শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন বৈশাখী আনন্দে টেকেরহাটে ব্যবসায়ীদের শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার

গোপালগঞ্জে দখলমুক্ত হলো কুমলাবতি খাল

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩.৩৯ পিএম
  • ৪০৯ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে কুমলাবতী খাল।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ী-সোনাখালী এলাকার কুমলাবতী খালটি এক অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দির্ঘদিন ধরে চিতলিয়া সমবায় মৎস্য প্রজেক্টের নামে খালটি বাঁশের বানা দিয়ে টি আটকিয়ে মাছ চাষ করে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে এ খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিল মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে এই খালটি দখলমুক্ত করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার উপপরিদর্শক ফুল মিয়াসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল আটকিয়ে বা দখল করে রাখার কোন সুযোগ নেই। খাল দখলমুক্ত করার এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA