বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.১২ পিএম
  • ৩৭৪ জন সংবাদটি পড়েছেন
কোটালীপাড়া প্রতিনিধিঃ
  • গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল (৭ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠ চত্বরে এ নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২১৭ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. জিলানী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃণালকান্তি বৈষ্ণব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফায়েকুজ্জামান শেখ, সহ-প্রচার সম্পাদক কাজী অমিত মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,   বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক কাউন্সিলর নান্না সরদারসহ আরও অনেকে।
এর আগে বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কলেজ মাঠে এসে উপস্থিত হন। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল ও এর আশপাশের এলাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সিনিয়র সহসভাপতি আ. ছত্তার সরদার, অ্যাডভোকেট লিয়াকত আলী শেখ, মহিলা দলের সভানেত্রী শেখ সালমা পারভিন, শ্রমিক দল নেতা বাদল খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA