বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৬.১২ পিএম
  • ৫৪৩ জন সংবাদটি পড়েছেন
কোটালীপাড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম। এর ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আ. আজিজ মক্কী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন এম এম রেজাউল করিম।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত সমমনা ইসলামী দলগুলোর ১০ দলীয় জোট কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে গোপালগঞ্জ-৩ আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল সংগঠন, যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দল ও জোটের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান। এ সিদ্ধান্তে তার কোনো ধরনের অনুযোগ বা অসন্তোষ নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রার্থী হিসেবে যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তিনি মাঠে কাজ করেছেন, একইভাবে এখন জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতেও তিনি এবং তার দল সর্বোচ্চভাবে কাজ করবে। ইসলামি মূল্যবোধ ও মানুষের কল্যাণে দল যে ভূমিকা প্রত্যাশা করে, তিনি সেই দায়িত্বই পালন করে যেতে চান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA