বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫.১৭ পিএম
  • ৬৩০ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
যুগকথা রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে বাসচালক রফিকুল সিকদার ( ৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের ফরিদপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বিশ্বম্ভরদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক রফিকুল সিকদার পটুয়াখালীর দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরের বিশ্বম্ভরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে বাসচালক রফিকুল সহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক বাসচালক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইনি প্রক্রিয়া শেষে বাস চালকের মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA