বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

কোটালীপাড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম: ১৪ সদস্যের সাংবাদিক ফোরাম কমিটি গঠন

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১২.৩৬ এএম
  • ৩০৯ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি কালাম তালুকদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি: কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক: জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), কোষাধ্যক্ষ: এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), দপ্তর সম্পাদক: হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে), প্রচার সম্পাদক: মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা)।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) এবং কামাল হাওলাদার (চৌকস)।

সভায় বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের মাধ্যম নয়; এটি একটি দায়িত্বশীল ও জনকল্যাণমূলক পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক সাংবাদিকতা চর্চাই কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA