বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ থেকে এক সাথে ৪ নেতার পদত্যাগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬.২৩ পিএম
  • ৬৮৮ জন সংবাদটি পড়েছেন

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ ২৫ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,পাটগাতি ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড এর সভাপতি মৃণাল কান্তি ঢালি।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগ কৃত নেতারা। তারা বলেন, ‘ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না‌।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA