রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

ঐক্যবদ্ধ বিএনপির বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি নেতা রেন্টুর নির্বাচনী জনসংযোগ

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭.১৫ পিএম
  • ৪৭৭ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

সৌরভ মুন্সী, রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু। দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্যের বার্তা দিয়ে আজ সোমবার দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচার কার্যক্রম চালান।

জনসংযোগের সময় রেন্টু ও তার সমর্থকরা শহরের প্রধান পয়েন্টগুলি অতিক্রম করেন। এদিন তাঁরা চৌরঙ্গী, কোর্ট চত্বর, উকিলবার, গেটপাড়া এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গোহাটা বটতলায় গিয়ে তাঁদের প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটান।

এই সময় বিএনপির বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।

জনসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে মুশফিকুর রহমান রেন্টু দলের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন। তিনি বলেন:

“আমরা বিএনপির বাইরে নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মহোদয় প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন।”

তিনি দৃঢ়ভাবে জানান, দল যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, দলে আমাদের পরিক্ষা দেওয়া কিছু নেই। আমার বাবা এমএলএ ছিলেন, বড় ভাই হাফিজুর রহমান পলু মিয়া পৌর সভার চেয়ারম্যান ছিলেন।

আরো ২ জন বড় ভাই হাবিবুর রহমান কাবির ও সাইফুর রহমান নান্টু গোপালগঞ্জ জেলা বিএনপির বারবার সভাপতি ও এই ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেছে।

“দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তার পক্ষেই কাজ করবো।”

তার এই বক্তব্য আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটি স্পষ্ট বার্তা দেয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA