বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো মাঠে নেমেছে এম সিরাজুল ইসলাম সিরাজ

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৩৪৩ জন সংবাদটি পড়েছেন

জি এম এস, যুগকথা ডেক্স: গোপালগঞ্জ-২ আসনে বিএনপির হয়ে তিনবার নির্বাচনে অংশগ্রহণকারী সিরাজুল ইসলাম সিরাজ আজ শুক্রবার সরাসরি মাঠে নেমেছেন। তিনি শুক্রবার বিকেলে তিনশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রথমে সাতপাড়, বৈলতলী, উলপুর, শহরের পুলিশ লাইন, লঞ্চঘাট এবং বেদগ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তার মোটর শোভাযাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ও ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরের প্রেস ক্লাবের সামনে শেষ করে। গণসংযোগ কালে তিনি বিএনপির লিফলেট বিতরণ করেন।

এসময় এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছর আমি বিএনপি’র দুঃসময়ে কর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তাকে মাঠে দেখা যায়নি। এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো, যিনি গত ১৫ বছর ধরে দলের কোন কার্যক্রমে অংশ নেননি। তিনি আরও আশা প্রকাশ করেন, এই মনোনয়ন পুনরায় বিবেচনা করা উচিত এবং আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করে আমাকে মনোয়ন করবেন।

আমি আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমান গোপালগঞ্জ ২ আসন নিয়ে পুনরায় বিবেচনা করবেন। দলের দুঃসময়ের কান্ডারী হিসাবে ধানের শীষের প্রতীক প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকেই চেনেন। পরিশেষে আমি ধর্ম-বর্ণ সকলের কাছে আহ্বান জানাবো আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে গোপালগঞ্জ-২ আসনের সেবা করার সুযোগ দিবেন।

উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA