বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর সেই উজ্জ্বল চৌধুরীর বদলী

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১.৫৫ পিএম
  • ৪০৬ জন সংবাদটি পড়েছেন

বিপ্র এন এম, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির ভাতিজা মাহামুদুর রহমান চৌধুরী ওরফে উজ্জ্বল চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর জনপ্রশাসন শাখা থেকে বদলী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে তাকে বদলী করে শহীদ তিতুমীর হলে স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১১ই নভেম্বর) রেজিস্ট্রার মোঃ এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোন জামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য প্রদান ও কাগজপত্র দিয়ে চাকুরী নেন এই বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তি সহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও আছে প্রশ্ন।

অভিযোগ আছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতাবলে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে ধরা পরে এ তথ্য। ফলে প্রায় ৩ লক্ষ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উজ্জ্বল চৌধুরীর অবৈধভাবে আপগ্রেডেশন এবং ভুয়া ও জাল কাগজপত্র দাখিল করে বোন জামাইকে চাকরি দেওয়ার বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবের মাধ্যমে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইৱেকট্রিক মিডিয়ায় নিউজ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA