বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

গোবিপ্রবির শামিমা ও ফারিহার ১৫০ কিমি রোভার পরিভ্রমণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭.১২ পিএম
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন

বিপ্র এন এম, গোবিপ্রবি প্রতিনিধি: প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন গার্ল ইন রোভার, কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ করছে। গার্ল ইন রোভারদের মধ্যে ২০২১-২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মিস শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরো ২ জন গার্ল ইন রোভার যুক্ত হবে।

২৭ অক্টোবর ২০২৫ সোমবার সকাল ৬.৩০ মিনিটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করছে এবং আগামী ৫ দিন পায়ে হেঁটে ৩১ অক্টোবর ২০২৫ পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীতে শেষ করবে। যাত্রা পথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা-আমতলী, পটুয়াখালী এবং সর্বশেষ পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে যাত্রাবিরতি করবে।

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত একটি পরিভ্রমণকারী ব্যাজ।
পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ করবে। এছাড়াও আরো অন্য ভাবে পরিভ্রমণ করার নিয়ম রয়েছে। যাত্রাপথে তারা বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে যেমন মেয়েদের টিটি টিকা সম্পর্কে সচেতন এবং মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে।

গার্ল ইন রোভার ফারিহা বলেন, পরিভ্রমণ হচ্ছে এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। মূলত সকল বাধা বিঘ্ন পার করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রান্ত ধারণা পরিবর্তন করে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে অংশ নিতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA