বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন 

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯.১২ পিএম
  • ৩৫১ জন সংবাদটি পড়েছেন

বিপ্র এন এম, গোবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “International Conference on Life Sciences (ICLS 2025)”-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল ,”Transforming biomedical research through Bioinformatics and Artificial Intelligence”।

কীভাবে Bioinformatics and Artificial Intelligence (“জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা) বায়োমেডিকেল রিসার্চ এ বৈপ্লবিক পরিবর্তন আনছে তার ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় তিনি তুলে ধরেন, কীভাবে গবেষণাগারে উদ্ভুত ডাটাকে Bioinformatics and Artificial Intelligence এর মাধ্যমে যাচাই করন করা যায়।উদাহরণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল হ্যালিয়ন এ তার নিজস্ব প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকস এর ব্যবহার হয়েছে তা তুলে ধরেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA