বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আট

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০.১১ এএম
  • ৩৮৩ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) জেলার কাশিয়ানী ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই গ্রামের মৃত চান্দু মোল্লার পুত্র মোঃ আশরাফুল মোল্লা (৩২) এর নিজ দখলীয় বসতঘর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আশরাফুল মোল্লাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার আরয়া কংশুর গ্রামে অপর এক অভিযানে মৃত নুর আলম মোল্লার স্ত্রী জেসমিন বেগম (৪২) এর নিজ দখলীয় বসতঘর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় জেসমিন বেগমকে গ্রেফতার করা হয়।
দুই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কাশিয়ানী থানায় দায়ের করা মামলার বাদী পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম, একই কর্মকর্তা সদর থানায় দায়ের করা মামলারও বাদী হিসেবে রয়েছেন।
গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “মাদকদ্রব্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA