বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ১০ দিনের কন্যা সন্তানকে হাওড়ে ফেলে মায়ের আত্মহত্যা চেষ্টা 

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৪০৮ জন সংবাদটি পড়েছেন
Oplus_0

টুংগীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জে ১০ দিন বয়সী কন্যা সন্তানকে হাওরের পানিতে ফেলে হত্যার পর ওই সন্তানের মা আত্মহত্যার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি হাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মহিলার নাম রিয়া বিশ্বাস। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাসের কন্যা সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। সন্ধ্যার পর সে তার ১০ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন।

তিনি আরও বলেন, এ সময় এলাকার কয়েকজন লোক ওই নারীকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলে তাদের কাছে নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য টুংগীপাড়া থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA