রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান। ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ  গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। টুঙ্গিপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারদের পুকুর ভরাট, অভিযোগে ভুক্তভোগী।

গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯.২২ পিএম
  • ৩৬৪ জন সংবাদটি পড়েছেন
Oplus_0

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম সাদমান শেখ (৬)।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সাদমান দুপুরের খাওয়া-দাওয়া শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় সাদমান। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু সাদমান এর মা বাবা জীবন-জীবিকার জন্য ঢাকায় থাকেন। সাদমান তার দাদা-দাদীর কাছে থাকতো।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA