বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আয়োজনে গোবর্ণাঢ্যপালগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন বৈশাখী আনন্দে টেকেরহাটে ব্যবসায়ীদের শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার

আসন্ন নির্বাচন পি আর পদ্ধতিতে হতেই হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২.১৭ পিএম
  • ৩৮৭ জন সংবাদটি পড়েছেন
oplus_0

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট নামক এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন এবং সমাবেশ পালন করে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার। এছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কারী মোঃ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি ইয়াহিয়া মাহমুদ সহ গোপালগঞ্জ সদর কোটালীপাড়া টুঙ্গিপাড়া কাশিয়ানী এবং মুকসুদপুর উপজেলার সভাপতি গন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে হতে হবে। যদি সেটা না হয় তাহলে আমরা আরো বড় আন্দোলনের ডাক দেব এবং সেই আন্দোলন থেকে বর্তমান ক্ষমতাধরদের বিতাড়িত করা হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট সরকার আসতে পারবে না। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে সকলের কাছে ভোট দাবি করেন। একই সাথে তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, গোপালগঞ্জকে অশান্ত করতে একশ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। তারা অস্ত্রধারী এটা প্রশাসনের পাশাপাশি আমরাও জানি কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না এটা দুঃখজনক। তবে আমরাও সজাগ রয়েছি এ সকল অস্ত্রধারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ দের আর রাজনীতিতে আসতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের আইনে চলবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উল্লেখ করেন।

সমাবেশ শেষে, দুপুর পৌনে একটায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে একটি গন মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় এস কে আলিয়া মাদ্রাসা এর সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA