রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান। ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ  গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। টুঙ্গিপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারদের পুকুর ভরাট, অভিযোগে ভুক্তভোগী।

গোপালগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ড্রেজার ও জমির মালিককে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১.২৩ পিএম
  • ৪৭৪ জন সংবাদটি পড়েছেন

টুংগীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কড়ফা বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক আত্মঘাতী ড্রেজার মালিক ও জমির মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফারজানা আক্তার।

অভিযান কালে কড়ফা বিলে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হন জমির মালিক ও বালু বিক্রেতা রফিকুল ইসলাম (রফিক) এবং ড্রেজার মালিক সিরাজুল ইসলাম সিরাজ, পেনাখালী, নাজিরপুর, পিরোজপুর।

তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ব্যতীত যেকোনো ধরনের বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, কড়ফা বিল এলাকার পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে চলা এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এলাকাবাসীরা ইউএনও’র এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নদী ও বিল থেকে এভাবে বালু কেটে নেওয়া আমাদের ফসলি জমি ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।

ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাদের জেল জরিমানা সহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু পাচার ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA