বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০.৪৩ এএম
  • ৪৬০ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

আজ (মঙ্গলবার ২৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন । এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA