বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬.১১ পিএম
  • ৪৪৮ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় মধুমতি নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। অজ্ঞাত নামা লাশের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

পরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। থানা থেকে অজ্ঞতা নামা লাশ টি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার ওসি জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশটি নদী থেকে উদ্ধারের সময় থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যবৃন্দ এবং টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম এর মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA