
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম’-এর তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ- উজ- জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান।সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নিকট সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।