বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ১৩ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় নিজেকে বিকশিত করার জায়গা। এখানে অবাধ স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীরা কে কোন পথে যেতে চান, সেটি গুরুত্বপূর্ণ। কেননা খেলাধূলা, উচ্চশিক্ষা গ্রহণ, সরকারি চাকরি করা, ক্যারিয়ার গড়ার এমন অসংখ্য পথে নিজেকে তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রত্যাশা, শিক্ষার্থীরা যেনো পরিবারের দুর্ভোগের কারণ না হন।
প্রতিমন্ত্রী নুরুল হক আরো বলেন, আমার ধারণা ছিলো গোপালগঞ্জ তথা এই বিশ্ববিদ্যালয় অনেক উন্নত হবে। অথচ এখানে নানাবিধ সঙ্কট রয়েছে। আমি এ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে শিক্ষার্থীরা নিজেদের বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর নবীনদের স্বাগত জানিয়ে বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছি। এখানে শিক্ষক সঙ্কট, কাসরুম সঙ্কট, কোনো অডিটোরিয়াম নেই। এতোসব নেই নিয়ে কোনো রকমে চলছে এই প্রতিষ্ঠানটি। তবে আমি চাই এই বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হোক। এখানে যাবতীয় সঙ্কট দূর করে আধুনিক ল্যাব প্রতিষ্ঠা করে, গবেষণা দুয়ার উন্মুক্ত করতে। এই ক্যাম্পাস যেনো শিক্ষক ছাত্রে পরিপূর্ণ থাকে বর্তমান সরকার সেই চেষ্টা অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের শুধু সচেতন থাকতে হবে, যাতে বিশ্ববিদ্যালয় অশান্ত না হয়, কোনো গুপ্ত সংগঠন, ফ্যাসিস্ট যাতে না থাকে। কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিতে না পারে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫৫ একরের এই সবুজ ক্যাম্পাসে নবীনদের স্বাগতম। তবে আমরা ৫৫ একর থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চেষ্টা করছি আগামীতে ২০০ একরের ক্যাম্পাস নির্মাণের। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তা কার্যকর হবে। ইতোমধ্যে ৩২টা স্থায়ী পদে শিক্ষক নিয়োগের অনুমতি আমরা পেয়েছি। সামনের দিনে আরো নিয়োগ প্রদানের মাধ্যমে দ্রুতই শিক্ষক সঙ্কট দূর করা সম্ভব হবে বলে আমাদের প্রত্যাশা। একই সঙ্গে ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে চলমান অসমাপ্ত কাগজগুলোও সমাপ্ত হবে।
তিনি আরো বলেন, র‌্যাগিংমুক্ত, নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাস গড়তে আমরা বদ্ধপরিকর। তোমাদের মেধা ও সৃজনশীলতাই এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA