রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬.৪৯ পিএম
  • ২৫১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টঃ

গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের এই মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।
এতে সাতটি ডিসিপ্লিনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। তাদের জমাকৃত ১৩৬টি গবেষণাপত্র যাচাই-বাছাই শেষে সম্মেলনে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও সেগুলোর ওপর গভীর আলোকপাত করা হয়।
আজ শনিবার বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই গবেষণা সম্মেলনে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনেক বড়ো অর্জন। কেননা এর মধ্য দিয়ে বৃহৎ পরিসরে এই গবেষকদের মিলনমেলার সূচনা হয়েছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প কিছু নেই। আজকে যারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, একসময় তাদের গবেষণাকর্মই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব সুবিধা বাড়ানোর। যাতে করে শিক্ষার্থীরা আরো ভালো গবেষণা করতে পারে।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা জোগাতে সাত ডিসিপ্লিনের সেরা গবেষকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে প্রকৌশল, জীবনবিজ্ঞান, কৃষি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সমাজবিজ্ঞানসহ সাতটি স্বতন্ত্র সেশনে একত্রিত হয়ে দেশের স্বনামধন্য গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের গবেষণা, চিন্তা ও সমাধান তুলে ধরেন। যেখানে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির স্বনামধন্য সব গবেষক।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, বিভিন্ন শাখার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে এক মঞ্চে এনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, টেকসই প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ সংকটের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA