বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬.১৫ পিএম
  • ১২৪ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন আর্মড পুলিশও। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেটই বন্ধ রয়েছে এবং সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো: আরিফ -উজ- জামান ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ’র নেতৃত্বে, যৌথ বাহিনীর একটি টহল বের হয়।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে ।
তবে আজ শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সারাদিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA