সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৯.০৪ পিএম
  • ১৬ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রির অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
(মঙ্গলবার) উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এই আদেশ দেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত দলিল লেখকেরা হলেন:
নাসির উদ্দিন শেখ (পিতা: মৃত নেহাল উদ্দিন, গ্রাম: বংকুরা)
মিজানুর রহমান বুলবুল শরীফ (পিতা: মৃত শহীদুল শরীফ, গ্রাম: কাঠি)।
সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি করার গুরুতর অভিযোগ ওঠে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ ওই দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করে।
মিজানুর রহমান বুলবুলের বক্তব্য: গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজপত্র নিয়ে তার কাছে আসেন। নিয়ম মেনে কাগজপত্র সাব-রেজিস্ট্রারের নিকট জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়।
পরবর্তীতে তিনি জানতে পারেন যে আমেনা বেগম জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এই ঘটনায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলে দাবি করেন।
নাসির উদ্দিন শেখের বক্তব্য: কিছুদিন আগে তিনি একটি দলিল রেজিস্ট্রির জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে সেই কাগজপত্র জাল বলে অভিযোগ এনে তাকে সাময়িকভাবে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনিও যথাসময়ে নোটিশের জবাব জমা দিয়েছেন বলে জানান।
এদিকে, অভিযুক্ত আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি ও অন্যান্য কয়েকজন দলিল লেখক অভিযোগ করেন, কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসের একটি চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাল দলিল তৈরি ও রেজিস্ট্রি করে আসছে। তারা এই চক্রের সব সদস্যের বিরুদ্ধে স্থায়ী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন,
“দলিল রেজিস্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপনের সত্যতা পাওয়ায় নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA