সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেনিয়েছে কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেনিয়েছে

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮.০৫ পিএম
  • ১৩ জন সংবাদটি পড়েছেন
গোবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল থেকেই নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগগুলো।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীরা তাদের পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। কিন্তু তারা কোনোক্রমেই একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সবসময় তোমাদের পাশে থাকবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা যেকোনো প্রয়োজনে আমার কাছে নির্দ্বিধায় চলে আসতে পারবে।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA