বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২.০০ পিএম
  • ৩১০ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে ক্রয় করা হয়েছিল। গরুগুলো বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নেওয়া হচ্ছিল। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে জীবিত চারটি গরুকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ আহত হননি।দুর্ঘটনার পর ট্রাক চালক নজরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।গরুর বেপারীরা হলেন উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। এসময় লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ট্রাকে ছিলেন।বেপারীরা জানান, নিহত চারটি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, “মানুষের কাছ থেকে ঋণ আর ধার করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কিভাবে শোধ করবো বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।”লিটন বেপারী বলেন, “সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আছি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।”উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে আর গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয় লোকজন মিলে উদ্ধার কাজ শুরু করি। দৃশ্যটা খুবই হৃদয়বিদারক ছিল।”কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, “নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে ছিলেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চারটি গরুকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং জীবিত গরুগুলো নিরাপদে বের করে আনি।”দুর্ঘটনার পর এলাকায়  হতাশার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA