বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১.২৭ এএম
  • ২৭৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জে “স্মার্ট ভূমি প্রশাসন: টেকসই উন্নয়ন, আইনি সুশাসন ও জনবান্ধব জনপ্রশাসনের নতুন রূপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ। তিনি বলেন, মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সঙ্গে ভূমির সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভূমি প্রশাসন এখন আর কেবল রাজস্ব আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি নাগরিক সেবা, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার ইতিহাস বহু প্রাচীন। শেরশাহ শুরি ও মুঘল আমলে বৈজ্ঞানিক জরিপ ও কর ব্যবস্থার সূচনা হলেও ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করেছিল। এর ফলে জমিদারি প্রথার মাধ্যমে কৃষক সমাজ দীর্ঘদিন শোষণ ও বৈষম্যের শিকার হয়।মূল প্রবন্ধে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ভূমি প্রশাসনকে ডিজিটাল ও জনবান্ধব করতে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমেছে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও আধুনিক ভূমি প্রশাসন গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA