বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯.০২ পিএম
  • ২৬৩ জন সংবাদটি পড়েছেন

যুগকথা ডেক্স রিপোর্টঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা”।ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোটালীপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মোল্যা., খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, বিভিন্ন রাজনৈতিক, উপজেলার ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানি ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।মেলায় প্রচারণায় বলা হয়, “খতিয়ান, ভূমিকর, মিউটেশন অনলাইনেই সব হয়; অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।”এছাড়াও“হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা -এই স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোটালীপাড়ার সর্বস্তরের নাগরিকদের ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA