বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮.৩৫ এএম
  • ১২২ জন সংবাদটি পড়েছেন
  • যুগকথা ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) ফল প্রকাশের পর নির্বাচিতদের অভিনন্দন জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমে গোপালগঞ্জ জেলা থেকে মোট ২২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২১ জন পুরুষ ও একজন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ছয়জনকে।ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির ছাড়াই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, “সেবার ব্রতে চাকরি” এই আদর্শ ধারণ করে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA