রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান। ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ  গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। টুঙ্গিপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারদের পুকুর ভরাট, অভিযোগে ভুক্তভোগী।

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫.০৪ পিএম
  • ২৮৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”—এমন মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলু।
এমপি এস এম জিলানী বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। পাশাপাশি বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার মাদক প্রতিরোধ ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সমাবেশে বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA