বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা

গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪৩ পিএম
  • ৮০১ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

যুগকথা, ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জে নবনির্বাচিত তিন সংসদ সদস্যের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তারা তাদের যথাসাধ্য ভূমিকা রাখবেন বলে তারা আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA