সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরো ২০ গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সড়ক ও জনপদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে হামজ্বরে শিশুর মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী

গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪০ পিএম
  • ১৪৬ জন সংবাদটি পড়েছেন
যুগকথা, রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা এমপি হিসেবে বিজয়ী হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় একযোগে পরিদর্শন করেছেন নবনির্বাচিত তিন সংসদ সদস্য।
তাঁদের আগমনে কার্যালয় চত্বরে এক উৎসাহব্যঞ্জক পরিবেশের সৃষ্টি হয় এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে এলজিইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভায় সংসদ সদস্যরা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা জনগণের রায়ের প্রতি বিনম্র ও দায়বদ্ধ। জনকল্যাণে কোনো কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। নির্বাচনের পূর্বে আমরা ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ’ তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান কাজগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দিয়ে গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. কে. এম বাবর বলেন, ‘টেকসই ও দৃশ্যমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্পের কাজ এমনভাবে করতে হবে যেন তার সুফল দীর্ঘমেয়াদী হয়। প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কাজে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে কোনো কাজ আমরা গ্রহণ করব না।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। প্রতিটি প্রকল্পের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা গোপালগঞ্জের উন্নয়নকে আরও গতিশীল ও বেগবান করতে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করবো, তবে কাজের মান হতে হবে আন্তর্জাতিক মানের। ’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরে তাঁদের দিক-নির্দেশনা কামনা করেন।
এছাড়া গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবীর এবং উপজেলা প্রকৌশলীবৃন্দ কাজী মাহমুদুল্লাহ (সদর), সজল কুমার দত্ত (কাশিয়ানী), মো. শফিউল আজম (কোটালীপাড়া), মাহমুদুল হাসান (মুকসুদপুর) ও মো. ফারুকুজ্জামান (টুঙ্গিপাড়া)।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA