বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোবিপ্রবিতে হাদির মৃত্যুতে বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১.০৭ পিএম
  • ৪৯৭ জন সংবাদটি পড়েছেন

বিপ্র এন এম, গোবিপ্রবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা! এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৫ শিক্ষকের আপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নামফলক টানিয়ে দেয় শিক্ষার্থীরা। এখন থেকে জয়বাংলা চত্বরের নাম শহীদ হাদি চত্বর নামে ডাকা হবে বলে তারা ঘোষনা দেন। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাত করেন।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া, প্রতিটি অফিস থেকে শেখ মুজিবের ছবি অপসারণ এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৫ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলেও জানান তারা।

ওই ৫ শিক্ষক হলেন, জয়নব বিনতে হোসেন, ইমদাদুল হক শরীফ, সোলাইমান হোসেন মিন্টু, হাবিবুর রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি খুন, গুম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করে যাচ্ছিলেন। ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগীতায় গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা রাতে বিক্ষোভ মিছিল করেছিলাম। আজ জুম্মাবাদ মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। এরপর আমরা বিক্ষোভ মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জয়বাংলা চত্বরের নাম পরবির্তন করে শহীদ হাদি চত্বর নামকরন করেছি। এখন থেকে এটি শহীদ হাদি চত্বর নামে হবে।

এর আগে গতকাল রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশিত হলে রাত সাড়ে ১১টার দিকে বিশাল দীর্ঘ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA