বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত ১৫

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৬.২৩ পিএম
  • ৫৩১ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ১৫। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুন্নতে খৎনার অনুষ্ঠানে ভিডিওধারণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানা গেছে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দফায় দফায় মুকসুদপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে মুকসুদপুর বাশঁবাড়ীয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের (৭) সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭) ফোনে ভিডিওধারণ করে। তখন এ নিয়ে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্লার কথার কাটাকাটি হয়।

এরই জেরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সঙ্গে পুনরায় কাটাকাটি হয়। এ নিয়ে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। পরে মুকসুদপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সক্ষম হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুন্নতে খৎনার অনুষ্ঠানে ফোনে ভিডিওধারণ করা নিয়ে আজ শনিবার ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধোপাকান্দি ও খানজাপুর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA