সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৬.১৮ পিএম
  • ২৫৬ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা—৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম—০৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ—০২ আসনের প্রার্থীর ডাঃ কে এম বাবর, জেলা বিএনপির সদস্য অ্যাভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন,সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন , পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান , সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম , জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , পৌর ছাত্রদলের মোঃরানা মোল্লা বক্তব্য রাখেন।

শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টাকে ন্যাক্কারজনক বলে বক্তারা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্থ করে শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলা ঘটনা ঘটনানো হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA