বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার 

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১.৪৩ পিএম
  • ৫৮২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা, ডেক্স রিপোর্ট: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৬ কর্মকর্তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, ফৌজদারি ও বিভাগীয় মামলা থাকাসহ বিভিন্ন অভিযোগে এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক পৃথক বহিষ্কার আদেশে ওই ৬ কর্মকর্তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

উপরোক্ত অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী বহিষ্কৃত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম তনী , নজরুল ইসলাম হিরা ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫ (ঘ) এ শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে স্থায়ী ও অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বহিষ্কার পত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ০৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA