বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত 

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৩৫৬ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

যুগকথা ডেক্স রিপোর্ট: গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সাকিল আহম্মেদ ফয়সাল (১৯)। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্র নিহত হয়।

নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

পরিবার সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়ে নিহত হয় সাকিল। প্রতিদিন সকালে নামাজের পর সে হাটাহাটি করে। তার ভাই রাসেদ জানায়, প্রতিদিনের ন্যায় আজও রেল লাইন ধরে সে হাটার সময় দূর্ঘটনার শিকার হয়।

চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্ট্রেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। তিনি বলেন, রাজবাড়ী থেকে রেল পুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে।‌

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাফুর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তীতে বিকালে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে শাকিলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA